শীর্ষে টিকটক

২৬ অক্টোবর, ২০১৯ ০২:২১  
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রায় ৬০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে চীনা ভিডিও মেকিং অ্যাপ টিকটক। আর তুলনামূলকভাবে ৫০ দশমিক ২ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে ফেসবুক অ্যাপ।ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামকে পিছনে ফেলে ডাউনলোডে শীর্ষে উঠে এসেছে এই অ্যাপটি। ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, গত তিন বছরে ক্রমেই বেড়েছে চীনা মিউজিক ভিডিও বানানো ও শেয়ার করার প্লাটফর্ম টিকটকের ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অ্যাপসের তালিকায় শীর্ষে টিকটক। আর দ্বিতীয় স্থানে ফেসবুক ও তৃতীয় স্থানে রয়েছে ইনস্টাগ্রাম। আপাতত ভারতে টিকটকের বেশিরভাগ ভিডিও হয় নাচ, গান বা কৌতুকধর্মী। এবার সেই রীতি বন্ধ করতে উদ্যোগী হয়ে নাচ-গানের পাশাপাশি রান্না, হাতের কাজ, খেলা ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে ব্যবহারকারীদের উৎসাহ দিতে চাইছে টিকটক কর্তৃপক্ষ।